Monday, April 13, 2026

India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শ্রেয়স

Date:

Share post:

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়র (Shreyas Iyer)। একদিনের ক্রিকেটে ভারতের (India) হয়ে সবচেয়ে কম ইনিংসে ১০০০ রান সম্পূর্ণ করা ক্রিকেটারদের তালিকাভুক্ত হলেন তিনি। আর এই কৃতিত্বের ফলে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, নভজ্যোৎ সিং সিধু, কেএল রাহুলদের সঙ্গে নিজেকে একাসনে বসালেন শ্রেয়স। শুক্রবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অর্ধশতরান করেই এই এলিট লিস্টে ঢুকে পড়েন ভারতীয় এই তারকা ব‍্যাটার।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে ৫৪ রান করেন শ্রেয়স। আর এই রান করতেই ১০০০ রান সম্পূর্ণ করেন তিনি। মাত্র ২৫ ইনিংস খেলে এই ১০০০ রান করেন শ্রেয়স। একই ইনিংস খেলে ১০০০ রান করার তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। ২৪ ইনিংস খেলে ১০০০ রান করার তালিকা রয়েছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান। আর ২৭ ইনিংস খেলে ১০০০ রান করার তালিকায় রয়েছেন কে এল রাহুল।

আরও পড়ুন:পারলেন না অন্নু রানি, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থানে শেষ করলেন তিনি

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...