Wednesday, June 10, 2026

Health tips: ভরা বর্ষায় দই খাচ্ছেন? অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

Date:

Share post:

দই (curd) খেতে সকলেই ভালোবাসেন। ভাতের পাতে হোক কিংবা মিষ্টি মুখের সূচনায়। দই বাঙালি- অবাঙালি সকলেই কমবেশি পছন্দ করেন। চিকিৎসকেরাও বার বার দইয়ের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন। দইয়ের মধ্যে থাকে ক্যালসিয়াম (calcium) , প্রোটিন (protein) এবং ভিটামিন (vitamin)। তাই দই খাওয়া শরীরের জন্য ভালো। কিন্তু জানেন কি বর্ষাকালে দই খাওয়ার উপযুক্ত সময় আছে? সেটা না মানলে অজান্তেই নিজের এবং প্রিয়জনের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলবেন আপনি।

আয়ুর্বেদ শাস্ত্র বলছে বৃষ্টির মরশুমে পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে দই সকালে এবং বিকেলে খাওয়া যেতে পারে। কিন্তু রাতে কখনই না। অনেকে মনে করেন, বর্ষায় পরিবেশের আর্দ্রতা অনেকটা বেড়ে যায়। পাল্লা দিয়ে এই সময়ে নানা ধরনের সংক্রমণের মাত্রাও বাড়ে। এই সময় দই খেলে অন্ত্রের সমস্যা তৈরি হতে পারে। বর্ষাকালে সাধারণত বাত, পিত্ত ও পেট সংক্রান্ত সমস্যা দেখা যায়। দইয়ের মধ্যে যেহেতু অ্যাবসিন্থ বৈশিষ্ট্য রয়েছে এবং বর্ষাকালে তা শরীরের ছিদ্রপথগুলি বন্ধ করে দেয়, ফলে শারীরিক সমস্যা তৈরি হতে পারে। এই যেমন ধরুন গলাব্যাথা, জয়েন্টে ব্যথা, হজমের সমস্যা  ইত্যাদি। তাই এই বর্ষায় দই খাওয়ার আগে দুবার ভাবুন।


Related articles

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...