Sunday, May 17, 2026

ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, হাথরাসে ৬ শিবভক্তকে পিষে দিল ট্রাক

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের(Uttarpradesh) হাথরসে শ্রাবণ যাত্রা চলাকালীন ৬ শিবভক্তকে পিষে দিল ট্রাক(Truk)। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। উদ্ধার করে তাদের হাসপাতালে(Hospital) নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, শনিবার ভোরে হাথরাস জেলার বাধার গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। শ্রাবণ যাত্রা উপলক্ষে ৯৩ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল শিবভক্তদের একটি দল। সেখানেই প্রচণ্ড গতিতে একটি বেলাগাম ট্রাক মিছিলে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। আহত হন আরও দুই। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আগ্রা মেডিক্যাল কলেজে। সেখানে মৃত্যু হয় একজনের। ওই যাত্রীরা সকলেই মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রের বাসিন্দা বলে জানা গিয়েছে। হরিদ্বারে পুজো সেরে নিজ রাজ্যে ফিরছিলেন তাঁরা।

আগ্রা অঞ্চলের এডিজি রাজীব কৃষ্ণা বলেন, “এদিন রাত ২.১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। হাথরাসের সদাবাদ পুলিশ থানা এলাকায় শিবভক্তদের পিষে দেয় একটি ট্রাক। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচজনের। হরিদ্বার থেকে জলভরা বাঁক নিয়ে গোয়ালিয়র ফিরছিলেন তাঁরা। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ট্রাকচালকে দ্রুত গ্রেপ্তার করা হবে।” তবে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে যোগীরাজ্যের পথ নিরাপত্তা নিয়ে।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...