Sunday, May 17, 2026

BCCI: আইপিএলের টাকা ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাবে বোর্ড : সূত্র

Date:

Share post:

আইপিএলের (IPL) টাকা লাগানো হবে ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার বোর্ডের (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। গত মরশুমের রঞ্জি ট্রফিতে (RanjiTrophy) ডিআরএস (DRS) ছিল না বলে সমালোচিত হয়েছিল বোর্ড। ডিআরএস-এ প্রচুর টাকা খরচ হয় বলে জানিয়ে ছিল বিসিসিআই। এই নিয়ে সেই সময় সমলোচিত হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। গোটা রঞ্জি ট্রফিতেই থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আইপিএলের টেলিভিশন স্বত্ব বিক্রি করে বোর্ড বিপুল আয় করেছে, সেই টাকা ক্রিকেটের উন্নয়নে কাজে লাগানো হবে জানিয়েছে বোর্ডের এক সূত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানাচ্ছে, অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রঞ্জি-সহ ঘরোয়া ক্রিকেটের প্রায় সব প্রতিযোগিতায় এবার থেকে পুরস্কার মূল্য বাড়ানো হবে। গতবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে মধ্যপ্রদেশ পেয়েছিল ২ কোটি টাকা। রানার্স মুম্বই পেয়েছিল ১ কোটি টাকা। এবার সেই পুরস্কারমূল্য বাড়ছে। ঘরোয়া একদিনের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন দল ২০ লক্ষ টাকা ও রানার্স ১০ লক্ষ টাকা পেয়েছিল। জানা যাচ্ছে, সব ঘরোয়া প্রতিযোগিতারই পুরস্কারমূল্য বাড়ছে। টাকা বাড়ছে মহিলাদের বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায়। পুরস্কারমূল্য বেড়ে কত হবে, তা রাজ্য সংস্থাগুলিকে ঠিক করতে বলা হয়েছে। আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হওয়ায় বোর্ডের বিপুল লাভ হয়েছে। সেই কারণেই ঘরোয়া ক্রিকেটেও উন্নতির দিকে নজর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে জানা যাচ্ছে, আগামী মরশুমের ক্রীড়াসূচি থেকে অবশ্য বাদ পড়তে চলেছে দেওধর ট্রফি। জানা গিয়েছে, এই ট্রফির জন্য সময় বার করা যায়নি। তাই বাদ পড়তে চলেছে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শ্রেয়স

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...