Saturday, May 2, 2026

Corona: দৈনিক আক্রান্ত ২০ হাজারের উপরেই, সন্ধান মিলল ওমিক্রন আক্রান্তের

Date:

Share post:

কিছুতেই আর করোনা (Corona) কাটিয়ে চিন্তা মুক্ত হওয়া যাচ্ছে না। মাস খানেক আগে পর্যন্ত যে দৈনিক সংক্রান্তের হার ছিল ১০ হাজারের নিচে এখনই তা ২০ হাজারের ঘর থেকে যেন নড়তেই চাইছে না। শুধু তাই নয় গত কয়েকদিন ধরে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও (Active case)। দেশের দৈনিক করোনা সংক্রমণের (Corona Infection) ছবি বাড়াচ্ছে উদ্বেগ। যদিও রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা কমেছে সংক্রমণ। এর মাঝেই দেশে ফের হদিশ মিলেছে এই স্ট্রেনের সাব-ভ্যারিয়েন্টে (Sub-variant)আক্রান্তের।

গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি সংক্রমিত পাঁচ রাজ্য হল মহারাষ্ট্র (maharastra), কেরল (Kerala), তামিলনাড়ু (Tamilnadu), পশ্চিমবঙ্গ (West bengal) এবং কর্ণাটক (Karnataka) । এছাড়া ওড়িশাতেও একদিনে আক্রান্ত হাজারের বেশি। গুজরাট ও দিল্লির পরিস্থিতি তুলনামূলক স্বস্তিজনক। আবার পুণেতে ওমিক্রণের সাব-ভ্যারিয়েন্ট BA.5-তে আক্রান্ত দু’জন । BA.4 ও BA.5 মিলিয়ে মহারাষ্ট্রে সংক্রমিত মোট ১৬০ জন। পাঁচ থেকে চারে উঠে এল বাংলা। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৭৯ জন। এই নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত হলেন ৪ কোটি ৩৮ লক্ষ ৮৮ হাজার ৭৫৫ জন। দেশের সক্রিয় রোগী ১ লক্ষ ৫২ হাজার ২০০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৩৩ জনের। তবে সুস্থতার হারও চোখে পড়ার মতো। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩২ লক্ষ ১০ হাজার ৫২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৮ হাজার ১৪৩ জন। হিসেব বলছে সুস্থতার হার প্রায় ৯৮.৪৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ২০২ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।


Related articles

২৫ বছর পর শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে রাইমা! অভিজ্ঞতা জানালেন সোশ্যাল মিডিয়ায়

আগামী ২৯ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) এবং নন্দিতা রায় (Nandita Ray) পরিচালিত...

মার্কিনিদের বোকামির মোকাবিলায় প্রস্তুত ইরান! ফের যুদ্ধ শুরু?

ফের শুরু হতে চলেছে আমেরিকা(USA)-ইজরায়েল(Israel)-ইরান(Iran) যুদ্ধ। ইরানের(Iran) সেনাবাহিনী বলছে, আমেরিকার সঙ্গে খুব শীঘ্রই সংঘাত পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা...

‘বিতর্কিত ছবি’ পোস্টের জেরে সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম, এবার দায়িত্বে কে

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ছবি পোস্টের জের। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে (Goutam Das) সাসপেন্ড করল লালবাজার (Lalbazar)। তাঁর...

বলিউড পরিচালকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ মহাকুম্ভের মোনালিসার, দায়ের মামলা

মহাকুম্ভের ভাইরাল কন্যার (Viral Girl of Mahakumbh) সঙ্গে অশালীন আচরণ সনোজ মিশ্রর (Sanoj Mishra)! ‘দ্য মনিপুর ডায়েরি’ পরিচালকের...