Tuesday, June 23, 2026

জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম শিথিল করল কেন্দ্র

Date:

Share post:

হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম শিথিল করল কেন্দ্র। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সূচনা হয়েছে অমৃত মহোৎসবের।আর সেই উদযাপনের অংশ হিসেবেই ১৩ থেকে ১৫ অগস্ট দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই কর্মসূচি শুরুর আগে ভারতের পতাকা কোড ২০০২-এর পরিবর্তনও করেছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সমস্ত মন্ত্রক ও বিভাগের সচিবদের একটি চিঠিতে জানিয়েছেন, জাতীয় পতাকা প্রদর্শন, উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে জাতীয় পতাকা কোড, ২০০২ ও জাতীয় সম্মানের অবমাননা রোধ আইন, ১৯৭১ মেনে চলতে হবে। ২০ জুলাই, ২০২২ সালের সংশোধন অনুযায়ী, মুক্ত পরিবেশে কিংবা জনসাধারণের বাড়িতে জাতীয় পতাকা প্রদর্শিত হলে সেটিকে দিন ও রাতে উত্তোলন করা যাবে।

উল্লেখ্য, এতদিনের আইন অনুযায়ী, শুধুমাত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি ছিল। এবার সেই আইনে বদল আনা হল।এরই পাশাপাশি পরিবর্তন এসেছে জাতীয় পতাকা তৈরির উপাদান ও অন্যান্য বিষয়েও। আইনে স্পষ্ট বলা হয়েছে, সুতি, উল, সিল্ক, খাদি বান্টিং কাপড়, পলিয়েস্টার দিয়ে তৈরি করা যাবে পতাকা। পাশাপাশি চরকা ও হাতে বোনা পতাকাও ব্যবহার করা যাবে। এবার থেকে যন্ত্রে নির্মিত কিংবা পলিয়েস্টারের তৈরি জাতীয় পতাকাও ব্যবহার করা যাবে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...