Thursday, May 28, 2026

Axar Patel: রবিবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নেমে ধোনির ১৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন অক্ষর

Date:

Share post:

রবিবারই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে ভারত (India)। সৌজন্যে অক্ষর প‍্যাটেলের (Axar Patel) দুরন্ত ইনিংস। ৬৪ বলে অপরাজিত থাকেন তিনি। আর এই ম‍্যাচেই খেলতে নেমে অনন্য নজির গড়েন অক্ষর। ১৭ বছরের ধোনির রেকর্ড ভেঙে দিলেন তিনি।

রবিবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে অক্ষর ইনিংস সাজন ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে। আর এই ইনিংস খেলার পথেই অক্ষর গড়লেন অনন্য রেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাত বা তার নীচে ব্যাট করতে নেমে এবং রান তাড়া করে জেতার ক্ষেত্রে, সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন অক্ষর। ভারতের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি ২০০৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ছয় মেরেছিলেন রান তাড়া করতে নেমে। আর রবিবার সেই রেকর্ড ভেঙে দেন অক্ষর।

ম‍্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে অক্ষর প‍্যাটেল বলেন,” আমার মনে হয় এই ইনিংস স্পেশ্যাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় খেলে দলকে সিরিজ জেতাতে পেরেছি। এরকমটা অতীতে আইপিএলে করেছি। আমাদের মাথা ঠান্ডা রেখে তীব্রতা ওপরের দিকে ধরে রাখতে হবে। প্রায় পাঁচ বছর পর দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেললাম। দেশের হয়ে এমনটাই খেলতে চাই।”

আরও পড়ুন:Shikhar Dhawan: ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে জয়ের পর সেলিব্রেশনের ছবি পোস্ট ধাওয়ানের

 

Related articles

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...