Tuesday, May 26, 2026

সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা, দ্রুত তদন্তের জন্য ফাস্টট্র্যাক কোর্টের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোনও তদন্ত শুরু করলে শেষ করে উঠতে পারে না সিবিআই। রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে শুরু করে সিঙ্গুরে তাপসী মালিকের হত্যা বা অর্থ কেলেঙ্কারি কোনও তদন্তই শেষ করতে পারেনি সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নজরুল মঞ্চে (Najrul Manch) সম্মান প্রদান মঞ্চ থেকে তিনি বলেন, পকসো-সহ বিভিন্ন ধারায় মামলার হয় দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে। এক্ষেত্রেও দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য সে রকমই একটি ফাস্ট ট্র্যাক কোর্টের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

দ্রুত সত্য সামনে আসুক বলে জানান মমতা। তিনি বলেন, ”আমি অন্যায়কে সমর্থন করি না। তবে, অজান্তে ভুল হতেই পারে। কেউ দোষ করে থাকলে তাঁর যাবজ্জীবন জেল হোক কিছু যায় আসে না।” মুখ্যমন্ত্রী কথায়, যদি কেউ অন্যায় করে থাকে, তার দায়িত্ব সে নিজে নেবে। সরকার এর সঙ্গে যুক্ত নয়।

 

 

 

 

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, সকালে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়

বাড়ল অস্বস্তিকর গরম। মঙ্গলবার সকালে কলকাতায় একদফা বৃষ্টির (Rain in Kolkata) পর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে বলে মনে...