Friday, June 26, 2026

মাঝে মাঝে ভাবি রাজনীতি ছেড়ে দেব: নীতীন গড়করি

Date:

Share post:

প্রায়ই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবেন কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) নীতীন গড়করি‌ (Nitin Gadkari)। তিনি মনে করেন, রাজনীতি ছাড়াও জীবনের আরও অনেক কিছু আছে। সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন (Union Road Transport) মন্ত্রীর এই মন্তব্যে শোরগোল পড়েছে‌ রাজনীতিতে।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়করি, সমাজকর্মী গিরিশ গান্ধীকে সম্মান জানাতে গিয়ে এক অনুষ্ঠানে বলেন, “২০১৪ সালে শরদ পওয়ারের দল এনসিপি ছেড়ে দেন। তিনি আইন পরিষদের প্রাক্তন সদস্য। গিরিশ-ভাউকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছি। পাশাপাশি তিনি বলেন, অনেক সময় আমি ভাবি যে আমি রাজনীতি ছেড়ে দেব কি না! রাজনীতির চেয়ে জীবনের আরও অনেক কিছু আছে”। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর বিশ্বাস, রাজনীতি সামাজ পরিবর্তনের অনেক বড় বিষয়। কিন্তু বর্তমানে এটি অধিক ক্ষমতা ভোগের বিষয় হয়ে উঠছে।

মন্ত্রী গড়করি বলেন, রাজনীতি আর্থ-সামাজিক সংস্কারের একটি সত্যিকারের হাতিয়ার। সেই কারণেই, আজকের রাজনীতিবিদদের অবশ্যই সমাজে শিক্ষা, শিল্প ইত্যাদির উন্নয়নের জন্য কাজ করতে হবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, রাজনীতি শব্দের অর্থ কী তা আমাদের বুঝতে হবে। এটা কি সমাজ, দেশের কল্যাণের জন্য নাকি সরকারে থাকার জন্য।

 

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...