Wednesday, May 20, 2026

জ্যোতি বসুর আপ্ত সহায়কের থেকেই বারুইপুরে বাগানবাড়ি নিয়েছিলেন পার্থ! দাবি স্থানীয় নেতার

Date:

Share post:

বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে কোটি কোটি টাকা, গয়না উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। গ্রেফতার হয়েছেন অর্পিতাও। এরপর নামে-বেনামে একের পর এক সম্পত্তির হদিশ মিলছে পার্থ, অর্পিতা-সহ তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে। কোথাও অট্টালিকার মতো বিলাসবহুল বাড়ি তো কোথাও বিঘার পর বিঘা জমি। সন্ধান মিলছে একাধিক ব্যাঙ্ক একাউন্ট, লকার-সহ বিভিন্ন বিনিয়োগের নথিপত্র, এমনটাই জানা যাচ্ছে ইডি (ED) সূত্র মারফৎ।

এরই মাঝে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামে নতুন একটি সম্পত্তির হদিশ মিলেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর অঞ্চলের পুঁড়ি গ্রামে। তিন বিঘা জমির উপর পেল্লাই একটি দোতলা বাগান বাড়ি। বাগান বাড়ির নাম বিশ্রাম। নেমপ্লেটে লেখা সোহিনী। ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামও সোহিনী। উঁচু পাঁচিলে ঘেরা ওই বাগান বাড়িতে পুকুর, স্নানের ঘাট থেকে শুরু করে রয়েছে সুন্দর সুন্দর ফুল ও ফলের বাগান। এই বাগানবাড়ি নিয়ে এখন জোরচর্চা।এই বাগানবাড়ি নিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পার্থ ঘনিষ্ঠ স্থানীয় এক নেতার দাবি, এই জমি ও বাগানবাড়ি বিক্রি হয়েছিল অনেক বছর আগে। বাম জমানার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর(Jyoti Basu) আপ্ত সহায়ক প্রথমে এই বাড়িটা কেনেন। তাঁর থেকেই পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় এই বাগানবাড়িটি নেন।

বর্তমানে এই বাগান বাড়ি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অথবা তাঁর নামেই বলে দাবি গ্রামবাসীদের। এই বাড়িতে পার্থবাবুকে অনেকবার আসতেও দেখেছেন এলাকাবাসীরা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এই বাড়িতে বেশি আসতেন বলে জানিয়েছেন বাড়ির প্রাক্তন কেয়ারটেকার।


Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...