Monday, May 11, 2026

অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ফের বিপুল টাকার হদিশ, টাকা গুনতে ডাকা হল ব্যাঙ্ক কর্মীদের

Date:

Share post:

টালিগঞ্জের পর এবার বেলঘরিয়া(Belgharia)। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) ফ্ল্যাটে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। সম্প্রতি অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। সেই তালিকায় ছিল বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট। সেখানেই তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল ইডি। যদিও কত টাকা পাওয়া গিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

বুধবার বেলা ১২ টার কিছু ক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রথতলা এলাকার ওই অভিজাত আবাসনে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা। তবে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় চাবির খোঁজ করে ইডি। শেষ পর্যন্ত চাবি না মেলায় এবং চাবিওয়ালাও কিছু করতে না পারায় তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকে আধিকারিকরা। এরপরই সন্ধ্যে নাগাদ জানা যায় এই ফ্ল্যাটে উদ্ধার হয়েছে টাকা। সেই টাকা গুনতে ইতিমধ্যেই ৫ টি কাউন্টিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে। টাকা গোনার জন্য আনা হয়েছে ৪ জন ব্যাঙ্ক কর্মীকে। সব মিলিয়ে অনুমান করা হচ্ছে টালিগঞ্জের ফ্ল্যাটের মতোই বড় অঙ্কের টাকার হদিশ মিলেছে বেলঘরিয়ার ফ্ল্যাটে।

উল্লেখ্য, গত শুক্রবার টালিগঞ্জের অভিজাত আবাসন ডামন্ডসিটিতে অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় ২২ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। তদন্তে জানা যায়, একাধিক ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। তার মধ্যেই একটি বেলঘড়িয়ার এই ফ্ল্যাট। ইডি আগেই দাবি করেছিল যে, এসএসসি কাণ্ডে বিপুল অর্থের লেনদেন হয়েছিল। উদ্ধার হওয়া ২২ কোটি টাকা সেটার অংশ মাত্র। ধারণা অনুযায়ী আরও ১০০ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়নি এখনও। সেই ১০০ কোটি টাকা কোথায় রয়েছে তা জানতেই তৎপরতা বাড়িয়েছে ইডি।


Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...