Tuesday, June 9, 2026

বারবার সমস্যার খেসারত, স্পাইসজেটের ৫০ শতাংশ উড়ান ছেঁটে ফেলল ডিজিসিএ

Date:

Share post:

বুধবার স্পাইসজেট (Spicejet) বিমান সংস্থাকে আগামী ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন নিয়ন্ত্রণের আদেশ দিল ডিজিসিএ(DGCA)। বারবার বিমানে প্রযুক্তিগত ত্রুটির কারণে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের এই আদেশ। তবে স্পাইসজেট বিমান সংস্থাটি ৫০ শতাংশ বিমান ওড়াতে পারবে বলে জানিয়েছে ডিজিসিএ।

একাধিক প্রযুক্তিগত ত্রুটির কারণে স্পাইসজেট উড়ান সংস্থাকে ৬ জুলাই শো-কজ করেছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। বিমানের প্রযুক্তিগত ত্রুটির কারণে অন্তত ৮টি দুর্ঘটনার ঘটনা ঘটে। যার জেরেই নোটিশ দিয়েছিল ডিজিসিএ। বুধবার ডিজিসিএ অন্তর্বর্তীকালীন আদেশে জানায়, বিভিন্ন সাইট দেখে, স্পাইসজেটের জমা দেওয়া শো-কজ নোটিশের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এবং নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন পরিষেবা অব্যাহত রাখাতে স্পাইসজেটের অনুমোদিত ফ্লাইটগুলিকে আট সপ্তাহের জন্য ৫০ শতাংশে সীমাবদ্ধ করা হল।

উল্লেখযোগ্যভাবে, এই মাসের প্রথম সপ্তাহে, সিগনালিংএ ত্রুটির কারণে দিল্লি থেকে দুবাইগামী একটি স্পাইসজেট বিমানকে করাচির দিকে ডাইভার্ট করতে হয়েছিল। এর দু-দিন আগে, মঙ্গলবার গুজরাটের কান্দাল থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া স্পাইসজেট বিমানের উপরের উইন্ডশিল্ডে ফাটল ধরেছিল। যার ফলে বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করতে হয়েছিল। অ্যাভিয়েশন সূত্রের খবর, তিন সপ্তাহেরও কম সময়ে, একধিক সমস্যার সম্মুখীন হয়েছে স্পাইস জেট। এছাড়াও ওই সংস্থার বিমানের একাধিক ত্রুটি নজরে আসে।


Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...