Tuesday, June 9, 2026

চালকের ঘুম তাড়াতে নয়া দাওয়াই, সফল পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগ

Date:

Share post:

গাড়ি চালাতে চালাতে ঘুম। চালকের এই অত্যন্ত মারাত্মক-প্রাণঘাতী প্রবণতার রুখতে নয়া পদক্ষেপ করল পূর্ব বর্ধমান (East Bardhwan) জেলা পুলিশ (Police)। গাড়িতে বসানো হল নয়া ডিভাইস। নাম ‘নোভাস অ্যাওয়্যার’। পুলিশ সুপার কমনাশিস সেন জানান, প্রাথমিকভাবে পুলিশের দুটি গাড়িতে পরীক্ষামূলক ভাবে এই ডিভাইস লাগানো হয়েছে। প্রথমেই সাফল্য এসেছে বলে জানান পুলিশ সুপার।

আগে এই ধরণের ডিভাইস শুধু সেনাবাহিনী ব্যবহার করত। এবার ব্যবহার করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশ সুপার জানান, দেশের মধ্যেই প্রথম পূর্ব বর্ধমান জেলার গাড়িতে বসেছে ‘নোভাস অ্যাওয়্যার’। পথ দুর্ঘটনাতে লাগাম টানতেই এই উদ্যোগ বলে জানিয়েছে জেলা পুলিশ।

গাড়ির যেখানে থেকে চালকের চোখের পাতা দেখা যায় এমন জায়গায় লাগানো থাকবে ডিভাইস। যাতে চোখ বন্ধ হলেই সেই ভিডিও উঠবে। সঙ্গে সঙ্গে বার্তা যাবে সার্ভারে। ফোন করে চালককে সতর্ক করা হবে। ওই ডিভাইসে জিপিএস থাকার ফলে গাড়ি কোথায় আছে তাও পুলিশ জানতে পারবে। জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা সব মহলে।

আরও পড়ুন- শিক্ষকের বেধড়ক মারে অজ্ঞান অষ্টম শ্রেণির ছাত্র! চাঞ্চল্য বোলপুরে

 

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...