Monday, May 11, 2026

অ্যাসিডিটি কমাতে এড়িয়ে চলুন জাঙ্কফুড, পেট খালি রাখবেন না

Date:

Share post:

কোনও কিছু খেলে অ্যাসিডিটি হচ্ছে, না খেলেও টক ঢেকুর আর গলা-বুক জ্বালার সমস্যা বড়ো নাকাল করছে? আপাতভাবে সমস্যাটা তেমন গুরুতর বলে মনে না-ও হতে পারে, কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁরা জানেন অ্যাসিড রিফ্লাক্সের ঝামেলা ঠিক কতটা ভোগাতে পারে। একটু সচেষ্ট হলেই কিন্তু সমস্যাটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এই বিষয়ে একটি আলোচনা সভায় তাদের বক্তব্য তুলে ধরেন চিকিৎসক মুকুল কুমার সাহা, অশোক রায়, কলকাতা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আশীষ বসাক, কিউরিক্সো হেলথ কেয়ারের কর্ণধার প্রবীর মজুমদার সহ বিশিষ্টরা।
কেন হয় এই অ্যাসিডিটি ? চিকিৎসকরা জানাচ্ছেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড শরীরের নীচের দিকে না নেমে যখন উপরে উঠে আসে তখনই অ্যাসিডিটি হয়।
যদি কারো পেটে বেশি পরিমাণে মেদ থাকে, দীর্ঘক্ষণ যদি খালি পেটে থাকেন , এক্সেসাইজ না করেন, বারে বারে বেশি পরিমাণে খান, সেক্ষেত্রে অ্যাসিডিটি হয়।
চিকিৎসকরা আরও জানিয়েছেন , কোভিড পরিস্থিতির প্রভাবে অ্যাসিডিটির প্রবণতা আমাদের শরীরে বেড়েছে।
এর থেকে প্রতিকারের উপায়ও জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে, টেনশন প্রত্যাহার করতে হবে, শরীরের মেদ কমাতে হবে । জাঙ্ক ফুড খাওয়া চলবে না, মদ্যপান থেকে দূরে থাকতে হবে । অনেকেই বলেন, ঠান্ডা দুধ খেলে অ্যাসিডিটি কমে যায়। তা মোটেও ঠিক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...