Friday, May 15, 2026

Partha Chatterjee: মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে, ৪ দফতরই থাকছে মুখ্যমন্ত্রীর হাতে

Date:

Share post:

মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্য ওপরিষদীয় দফতরের মন্ত্রী ছিলেন পার্থ। বৃহস্পতিবার, নবান্নে বসে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই পার্থর অপসারণের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকের পরেই নবান্নের (Nabanna) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আজ অর্থাৎ ২৮ তারিখ থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হল।

নবান্ন সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা চার দফতরই থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ৬দিন আগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপরে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে দফায় দফায় রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে। এই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।


Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...