Wednesday, June 24, 2026

মাঙ্কিপক্স নিয়ে গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, দেশে আক্রান্ত ৫

Date:

Share post:

করোনা মহামারির (Covid Pandemic)পর দেশে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স (Monkey Pox)। ইতিমধ্যে দেশে পাঁচজন আক্রান্তের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে এবার মাঙ্কিপক্স (Monkey Pox)নিয়ে গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র। কেন্দ্রের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্তের সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মী উপসর্গহীন হলে কাজে আসবেন। আক্রান্ত ব্যক্তিকে ট্রিপল-প্লাই মাস্ক পরতে হবে। ক্ষতস্থান যতদূর সম্ভব ঢেকে রাখতে হবে। সমস্ত ক্ষত পুরোপুরি সেরে ওঠা ও ক্ষতের খোসা সম্পূর্ণ ভাবে পড়ে যাওয়া পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের ২১ দিন আইসোলেশনে (Isolation) থাকতে হবে এবং উপসর্গের দিকে খেয়াল রাখতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গোটা বিশ্বে ইতিমধ্যেই ৬ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন সহ বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ। ব্রিটেনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। দেশে এখনও পর্যন্ত পাঁচজন মাঙ্কিপক্স আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দিল্লিতে একজন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে এবার মাঙ্কিপক্স নিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্র।


Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...