Thursday, June 4, 2026

Arpita Mukherjee: চিনার পার্কে অর্পিতার আরও এক ফ্ল্যাটের হদিশ পেল ইডি

Date:

Share post:

টালিগঞ্জ, বেলঘরিয়া এবার চিনার পার্ক (Chinar Park)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরও এক ফ্ল্যাটের সন্ধান পেলেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, ন’পাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)।এমন কথাই বলছেন আবাসনের হিসাবরক্ষক। তাহলে কি ফের মিলবে টাকার পাহাড়? তদন্তে ইডি (ED) আধিকারিকরা।

এর আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি, প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। সঙ্গে বিপুল পরিমান সোনার গয়না এবং বিদেশী মুদ্রা উদ্ধার হয়েছে। গতকাল রাতেও অত্যাধুনিক টাকা গোনার মেশিন (Currency Counting Machine) এবং ব্যাংকের আধিকারিকদের নিয়ে বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় সংস্থা। তারপরই চোখ কপালে উঠেছে সবার। এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। আবাসন কর্তৃপক্ষের দাবি, ২০১৭ সালে চিনার পার্কের কাছে প্রায় ৯০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা। কালো রঙের মার্সিডিজে চড়ে ২০১৮-র সালের দুর্গাপুজোর সময় তিনি সেখানে গেছিলেন বলে দাবি করেছেন আবাসন কর্তৃপক্ষ। যদিও তারপর আর কখনই অর্পিতাকে সেখানে দেখা যায় নি। হিসাবরক্ষক বলছেন, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ ৩৮ হাজার টাকা বাকি রয়েছে । গোটা বিষয়টা নিয়ে খোঁজ খবর করতে শুরু করেছেন ইডির কর্তারা। বিকেল ৫টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা ২ টি গাড়ি করে চিনার পার্কে পৌঁছে যান। অর্পিতার ফ্ল্যাটের খবর প্রকাশ্যে আসতেই, টালিগঞ্জ, বেলঘরিয়ার পর চিনার পার্ক থেকেও কুবেরের ধন পাওয়া নিয়ে বাড়ছে জল্পনা।


Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...