Wednesday, March 11, 2026

মাঝআকাশে বিপর্যয়! রাজস্থানে ভেঙে পড়ল মিগ যুদ্ধবিমান, মৃত ২

Date:

Share post:

মাঝআকাশে আচমকাই বিপর্যয়!রাজস্থানের বারমেরের ভিমদার কাছে ভেঙে পড়ল যুদ্ধ বিমান মিগ ২১ বাইসন। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা দু’জন পাইলটের মৃত্যু হয়েছে। ভিমদা গ্রামে প্রায় অর্ধেক কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ।

আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে দূষিত জল খেয়ে মৃত ২, অসুস্থ ৪৫

ঘটনার খবর পেতেই এলাকায় পৌঁছন স্থানীয় জেলাশাসক, পুলিশ সুপার এবং বায়ুসেনার আধিকারিকেরা। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এ প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, রাজস্থানের উতরলাই বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ান শুরু করে দুই আসন বিশিষ্ট মিগ-২১ যুদ্ধবিমানটি। রাতে ৯টা ১০ মিনিট নাগাদ বারমের জেলায় দুর্ঘটনার সম্মুখীন হয় বিমানটি। দুই চালকই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। ঘটনায় শোকপ্রকাশ করেছে আইএএফ, শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এরআগেও  বায়ুসেনার এই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল রাজস্থানের সুরাতগড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে যাওয়া এই বিপর্যয়ে সেবার কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন পাইলট। এর পরে ফের মার্চ মাসে ভেঙে পড়ে আরও একটি মিগ ২১ বাইসন। সেটিও নিয়মমাফিক ট্রেনিংয়ের সময় আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। এর পরে মে মাসেই ফের ঘটে বড় দুর্ঘটনা। ভেঙে পড়েছিল বায়ুসেনার আরও একটি মিগ ২১ বাইসন যুদ্ধবিমান।পাঞ্জাবের মোগার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

spot_img

Related articles

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...