Friday, April 24, 2026

Weather forecast: বাড়বে বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা, মেঘলা দক্ষিণবঙ্গ

Date:

Share post:

সকাল থেকেই গুমোট গরম যদিও দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ মেঘলা। গতকাল অর্থাৎ শুক্রবারের পর আজ শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী জেলায়। আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ায় অস্বস্তি বজায় থাকবে। তবে নতুন করে তাপমাত্রা আপাতত বাড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)।

হাওয়া অফিস বলছে, জেলায় জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টির পরিমাণ নিম্নমুখী। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা । তবে উপকূল লাগোয়া জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলায় বৃষ্টি (Rain) বাড়বে। তরাই ও ডুয়ার্সে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির (Rain) সতর্কতা উত্তরে। দার্জিলিঙে বাড়বে বৃষ্টি। গত কাল শহর কলকাতায় ৩২.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।


Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...