Sunday, June 28, 2026

Arpita Mukherjee: এবার অর্পিতার নামে টেক্সটাইল সংস্থার হদিশ পেল ইডি

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)  ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) একের পর এক সম্পত্তির খোঁজ পাচ্ছেন ইডির(ED) তদন্তকারী আধিকারিকরা। এবার খোঁজ মিলেছে টেক্সটাইল কোম্পানির (Textile company)। কোম্পানির শেয়ার ক্যাপিটাল দু লক্ষ টাকা। রিয়েল এস্টেট এবং টেক্সটাইল সংস্থার অফিসিয়াল ঠিকানা বেলঘড়িয়া রথতলার ফ্ল্যাট। ব্যালেন্স শিটে (Balance sheet) সেই ঠিকানাই উল্লেখ করা হয়েছে। খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

সিজিও কমপ্লেক্সে (CGO complex) ইডির প্রশ্নের উত্তরে বারবার ভেঙে পড়ছেন অর্পিতা। আজ শনিবার সকাল থেকে দফায় দফায় জেরা করা শুরু হয়েছে। গতকাল হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই অপা’র আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি (ED)। পাশাপাশি অপা, ইচ্ছে, তিতলি ও লাবণ্য। শান্তিনিকেতনের কাছে এই ৩টি বাড়ি ও গেস্টহাউস কার? এই সম্পত্তির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও যোগসূত্র আছে ? এখন সেই নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...