Saturday, May 16, 2026

যোগী ও মোদিকে সমর্থন স্ত্রীর, তালাক দিলেন স্বামী!

Date:

Share post:

যোগী (Yogi Adityanath) ও মোদিকে ( Narendra Modi) সমর্থন করেন স্ত্রী। এই অপরাধেই স্ত্রীকে তালাক দিল স্বামী। মাস চারেক আগে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে। সম্প্রতি পুলিশ তদন্তের জেরে প্রকাশ্যে আসে বিষয়টি।

২০১৯ সালে শানা ইরমের সঙ্গে বিয়ে হয় মহম্মদ নাদিমের। শানা ইরম জানিয়েছেন, যোগী এবং মোদিকে সমর্থনের কারণে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা তাঁর ওপর অত্যাচার করতেন। এমনকি তাঁকে শারীরিক নির্যাতনও করা হত। তালাক দেওয়ার পর শানাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাঁর স্বামী নাদিম। চলতি বছরের ৩ মার্চ তিনি পুলিশের দ্বারস্থ হন। সম্প্রতি এই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ সুপার অখিলেশ ভাদোরিয়া জানিয়েছেন, নাদিমের পরিবারের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের পরেই নাদিমের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে স্থানীয় পুলিশ কর্মীদের গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

আরও পড়ুন- টাকা উদ্ধার নিয়ে দিলীপের কটাক্ষ, আপ্তসহায়কের প্রসঙ্গে তুলে ধুয়ে দিলেন কুণাল

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...