Monday, May 11, 2026

কমনওয়েলথ গেমসে ফের সোনার পদক, ভারোত্তোলনে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ফের সোনার পদক জয় ভারতের ( India)। রবিবার মধ‍্যরাতে কমনওয়েলথ গেমসে সোনার পদক জয় বাংলার অচিন্ত্য শিউলির ( Achinta Sheuli)। ভারোত্তোলনে সোনা জিতলেন অচিন্ত্য। ভারোত্তোলন ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জয় করলেন তিনি। এবারের গেমসে অচিন্ত‍্যই প্রথম বাঙালি যিনি কমনওয়েলথে সোনা জিতলেন।  একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন অচিন্ত্য।

রবিবার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে রেকর্ড গড়লেন অচিন্ত্য। প্রথম চেষ্টায় তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার তুললেন ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কিলো। পরের বার ১৭০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। গেমসে রেকর্ড গড়েন বাংলার অচিন্ত‍্য, মোট তুললেন ৩১৩ কিলো।

এই ইভেন্টে অচিন্ত্যর থেকে ১০ কেজি পিছিয়ে থেকে রুপো জেতেন হিদায়াত মহম্মদ। তিনি ভার তোলেন ৩০৩ কেজি। সার্বিকভাবে ২৯৮ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন ডারসিগনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...