Monday, May 18, 2026

SSC দুর্নীতি: নিয়ম অমান্য করে সংসদ চত্বরে ধরনা বিজেপির

Date:

Share post:

এসএসসি দুর্নীতি(SSC Scam) নিয়ে এবার সংসদে(Parliament) সরব হয়ে উঠল রাজ্য গেরুয়া শিবির। শুধু তাই নয় কেন্দ্রের(Central) জারি করা নয়া নিয়ম ভেঙে বিজেপি(BJP) সাংসদদের দেখা গেল গান্ধী মূর্তির পাদদেশে ধরনা দিতে। আর এই ঘটনাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে নিজেদের জারি করা নিষেধাজ্ঞা ভেঙে কীভাবে এই কর্মসূচিতে সামিল হল গেরুয়া শিবির।

রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় শামিল হতে দেখা যায় রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, খগেন মুর্মু সহ ৭ সাংসদকে। সুকান্তর তরফে অভিযোগ তোলা হয়, শুধু পার্থ চট্টোপাধ্যায় এতবড় দুর্নীতি করতে পারেন না। তৃণমূলের অনেকেই এর সঙ্গে জড়িত। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এদিকে এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে যগাযগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে বিস্তারিত সংসদীয় দলের নেতৃত্ব বলবেন।”

তবে যে প্রশ্ন উঠতে শুরু করেছে তা হলো, বাদল অধিবেশনে ধরনা কর্মসূচির বিরোধিতা করেছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরাও। তা সত্ত্বেও কীভাবে নিষেধাজ্ঞা অমান্য করে সংসদ চত্বরে ধরনায় শামিল হলেন বঙ্গ বিজেপি সাংসদরা? এবিষয়ে তোপ দেগে তৃণমূলের তরফে জানানো হয়েছে, “ধরনা দেওয়া যাবে না, সে নিয়ম তো বিজেপিই তৈরি করেছিল। আজ ওরাই বসে পড়ল? মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধরণা হলে, তা করা যাবে না। অথচ বিজেপি চাইলে করতেই পারে?”


Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...