Friday, May 22, 2026

তৃণমূল সংগঠনে ব্যাপক রদবদল, জেলা সভাপতি পদে একাধিক মহিলা মুখ

Date:

Share post:

মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনার মাঝেই তৃণমূলের(TMC) সাংগঠনিক ক্ষেত্রে দেখা গেল ব্যাপক বদল। সরিয়ে দেওয়া হল বহু সাংগঠনিক জেলা সভাপতিকে(District President)। তাঁদের পরিবর্তে আনা হল একাধিক নতুন। উল্লেখযোগ্য হল নয়া জেলা সভাপতির তালিকায় দেখা গেল একাধিক মহিলা মুখ। যদিও বেশকিছু সাংগঠনিক জেলায় নাম ঘোষণা এখনও করা হয়নি দলের তরফে।

সোমবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে যে তালিকা প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দলের জেলাসভাপতির পদে একাধিক জায়গায় মহিলা মুখের উপর আস্থা রেখেছেন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই তালিকায় দার্জিলিংয়ে দুটি সাংগঠনিক জেলা কমিটি করেছে তৃণমূল। পাহাড়ে সভাপতি করা হয়েছে সাংসদ শান্তা ছেত্রীকে(Shanta Chhetri)। দার্জিলিং সমতলে দায়িত্ব রাখা হয়েছে পাপিয়া ঘোষকে। জলপাইগুড়ির জেলা সভাপতি হয়েছে মহুয়া গোপ। এর পাশাপাশি মুর্শিদাবাদ ও বহরমপুরে সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে শাঁওনি সিং রায়কে। আগে এই দুটি সাংগঠনিক জেলা পৃথক ছিল এবার তা মিশিয়ে দেওয়া হয়েছে। বারাসাতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অশনি মুখোপাধ্যায়কে সরিয়ে জেলা সভাপতি করা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। বনগাঁর জেলা সভাপতির দায়িত্বে আনা হয়েছে বাগদার বিধায়ক বিশ্বজিত দাসকে। বসিরহাটে জেলা সভাপতির দায়িত্বে আনা হয়েছে সরোজ বন্দ্যোপাধ্যায়কে। আগে উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি পদে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

এর পাশাপাশি সুন্দরবন জেলার চেয়ারম্যান পদে আনা হয়েছে নমিতা সাহাকে। হুগলি- শ্রীরামপুর জেলার চেয়ারম্যান পদে এসেছেন অসিমা পাত্র। তৃণমূল বিধায়ক বিরবাহা সোরেন টুডুকে ঝাড়গ্রাম জেলার চেয়ারম্যান পদে আনা হয়েছে।

এক ঝলকে দেখে নিন তালিকা…


 

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...