Saturday, February 21, 2026

বুধবার মন্ত্রিসভার রদবদল: কারা আসছেন, কাদের সরানো হবে? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বুধবার মন্ত্রিসভার রদবদল। সোমবার, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ওই দিন বিকেল চারটে মন্ত্রিসভার বৈঠকে হবে। ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা। এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

কারা আসবেন মন্ত্রিসভায়? কাদের সরানো হবে? জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, রদবদলে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বর্ষীয়ান নেতা তাপস রায় (Tapos Ray), বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo), উত্তর ২৪ পরগনার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmik), হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। তালিকায় রয়েছে দিনহাটার বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) নাম। বাবুল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বালিগঞ্জের বিধায়ককে মন্ত্রী করার বিষয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে। তাপস রায় দীর্ঘদিন বিধায়কই শুধু নন, দলের একজন বর্ষীয়ান নেতা। পরিষদীয় কাজে তাঁর জ্ঞান যথেষ্ট। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনার কথাও দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। বয়সে তরুণ স্নেহাশিস চক্রবর্তীর ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ্ব। উত্তরবঙ্গের বিধায়ক হিসেবে উদয়ন গুহর সম্ভাবনা উজ্জ্বল। এবার বিধানসভা নির্বাচনে তিনি সর্বাধিক ভোটও পেয়েছেন।

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন মন্ত্রী পরেশ অধিকারী। কারণ, এসএসসি (SSC)-র নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে তাঁর কন্যার স্কুলশিক্ষিকার চাকরি গিয়েছে। কাজের নিরিখে বাদ পড়তে পারেন চন্দ্রনাথ সিংহ, সৌমেন দাস মহাপাত্র, অসীমা পাত্রও। এখন চূড়ান্ত তালিকা কী হয় তার জন্য অপেক্ষা করতে হবে আরও ২ রাত।

আরও পড়ুন- এসএসসি দুর্নীতির বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল নাগরিক সমাজের

spot_img

Related articles

প্রতীক উর তৃণমূলে যোগ দিতেই বহিষ্কার করল CPIM

কাজে এলো না বিমান বসুর ফোন, মহম্মদ সেলিমের সেন্টিমেন্টাল কার্ড। সিপিএম (CPIM) ছেড়ে তৃণমূলেই যোগ দিলেন যুব নেতা...

২৬ দিন পর শনাক্ত ১৮ জনের দেহাংশ, পরিজনদের হাতে তুলে দিল পুলিশ

আনন্দপুরের সেই বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ২৬ দিন পার হয়ে গেলেও স্বজন হারানোর শোক আজও টাটকা। পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপ...

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত: ‘ইনকিলাব জিন্দাবাদ’ ছেড়ে প্রতীকের মুখে ‘জয় বাংলা’ স্লোগান

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত তৃণমূলে যোগদান। কারণ, তৃণমূল লড়ছে বিজেপি বিরুদ্ধে। ২০২৪-এর তাঁরই নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়িয়ে শনিবার...

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...