Monday, May 18, 2026

কমনওয়েলথ গেমসে জুডোয় রুপো জয় সুশীলার, ব্রোঞ্জ বিজয়ের

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) জুডো (JUDO) থেকে এল ভারতের (India) ঘরে একটি রুপো এবং ব্রোঞ্জ পদক। জুডোর ৪৮ কেজি বিভাগে রুপো পেলেন সুশীলা দেবী (Shushila Devi)। ফাইনালে তিনি হারেন দক্ষিণ আফ্রিকার মিকায়েলা হোয়াইটবুইয়ের কাছে। অন্য দিকে, পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জিতলেন বিজয় কুমার (Vijay Kumar)।

ফাইনালে উঠে অন্ততপক্ষে রুপোর পদক আগেই নিশ্চিত করেছিলেন সুশীলা। খেতাবি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মিকায়েলা ওয়াইটবুইয়ের কাছে হেরে যাওয়ায় পদকের রং বদলানো হল না ভারতীয় তারকার।

অপরদিকে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বিজয় হারিয়ে দেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলউকে। বিজয় কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার জোশুয়া কাৎজের কাছে। তবে ‘রেপেশাজ’ লড়াইয়ে তিনি হারিয়ে দেন স্কটল্যান্ডের ডিলন মুনরোকে। এদিন ব্রোঞ্জ পদকের ম্যাচে তাঁর বিপক্ষে ছিলেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলউ। তাঁকে মাত্র ৫৮ সেকেন্ডে হারান বিজয়।

আরও পড়ুন:জমজমাট লাল-হলুদ দিবস, পতাকা উত্তোলন ক্রীড়ামন্ত্রীর, ‘ভারত গৌরব’ ঝুলন-লিয়েন্ডার

 

 

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...