Tuesday, June 2, 2026

কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের দ্বারস্থ নরেন্দ্র মোদির ভাই

Date:

Share post:

কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের দ্বারস্থ নরেন্দ্র মোদির ভাই।বুধবার তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হলেন মোদি।বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ ভাই মোদি সকাল দশটা নাগাদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনে উপস্থিত হন।তিনি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি । সুদীপ বন্দ্যোপাধ্যায় খাদ্য ও উপভোক্তা  গণবণ্টন মন্ত্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান। তাই তাদের বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছিলেন তিনি।

এর আগে মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন খোদ নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি। রেশন ডিলারদের করোনা যোদ্ধা ঘোষণার দাবি জানান তিনি। এরই পাশাপাশি তার অভিযোগ, রেশন ডিলারদের যে কমিশন দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সদর্থক কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন – সংখ্যালঘু সমস্যাতেই শ্রীলঙ্কার দুর্দশা, শিক্ষা না নিলে ভুগবে ভারত: বার্তা রাজনের

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদেই মোদি সরকারের বিরুদ্ধে যন্তরমন্তরে আন্দোলনে নেমেছেন তাঁরা। প্রহ্লাদ মোদি পশ্চিমবঙ্গের রেশন মডেল সারা দেশে তুলে ধরার কথা বলেন। তিনি আরও দাবি জানান, করোনার সময় যেখানে পরিবারের সদস্যরাও একে অন্যের থেকে দূরে থাকতেন সেই সময়েও মানুষকে রেশন দেওয়ার ক্ষেত্রে রেশন ডিলারদেরই সবচেয়ে বেশি অবদান ছিল। রেশন ডিলাররা পিপিই কিট ছাড়াই মানুষের কাছে রেশন পৌঁছে দিয়েছেন, তাই রেশন ডিলারদের করোনা যোদ্ধা ঘোষণা করা উচিত।মঙ্গলবারের সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সহ অন্যান্যরা।

 

 

Related articles

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...