Tuesday, April 28, 2026

৭২ বছর বয়সে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতে রেকর্ড গড়লেন রোজমেরি লেন্টন

Date:

Share post:

বয়স যে একটা সংখ‍্যা মাত্র, তা প্রমান করলেন স্কটল্যান্ডের রোজমেরি লেন্টন (Rosemary Lenton)। ৭২ বছর বয়সে কমনওয়েলথে (Commonwealth Games ) সোনা জিতে রেকর্ড গড়লেন তিনি। বার্মিংহ্যামে লন বলে প্যারা উইমেন ইভেন্টে পলিন উইলসনের (Pauline Wilson) সঙ্গে জুটি বেঁধে ছিলেন রোজমেরি লেন্টন। গত বুধবার ফাইনালে রোজমেরি-পলিন ১৭-৫ ব্যবধানে হারিয়ে দেন অজি জুটি শেরিল লিন্ডফিল্ড (Cheryl Lindfield) ও সেরেনা বোনেল (Serena Bonnell)। চলতি কমনওয়েলথে অন্যতম বয়স্ক অ্যাথলিট রোজমেরি। এই জয়ের পর অত্যন্ত উচ্ছ্বসিত রোজমেরি।

সোনা জিতে রোজমেরি লেন্টন বলেন,” অসাধারণ অভিজ্ঞতা। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। খুব ভাল খেলেছি আমরা। বিশ্বাস ছিল পারব। রাউন্ড রবিনে আমরা সব সময় সে ভাবে খেলতে পারিনি। কিন্তু যখন প্রয়োজন ছিল, তখন পেরেছি। সেটাই গুরুত্বপূর্ণ। খুবই খুশি আমি।”

প্রায় দু’দশক আগে চোট পেয়েছিলেন লেন্টন রোজমেরি। তারপর থেকেই হুইলচেয়ারে তিনি। কমনওয়েলথ গেমস অলিম্পিক্সের সমান, পদক জয়ের পর জানান লেন্টন। তিনি বলেন, “প্রথমবার মেয়েদের প্যারা লন বোল কমনওয়েলথে খেলা হচ্ছে। কখনও ভাবিনি কমনওয়েলথে আসব। এলেও হয়তো দর্শক হিসাবে আসতাম। এটা আমাদের কাছে অলিম্পিক্স। কমনওয়েলথের থেকে বড় কোনও প্রতিযোগিতায় লন বোল খেলাই হয় না।”

আরও পড়ুন:Emami EastBengal: সকালে শহরে পা রেখেই দুপুরে দল নিয়ে অনুশীলনে কনস্ট‍্যানটাইন

 

 

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...