Monday, February 23, 2026

‘কোনও ফাটল নেই, আতঙ্ক ছড়ানো হচ্ছে!’ উল্টোডাঙ্গা উড়ালপুল পরিদর্শনের পর বললেন ফিরহাদ

Date:

Share post:

উল্টোডাঙ্গা উড়ালপুলে ফাটল দেখে আঁতকে উঠেছিলেন বাসিন্দারা। আতঙ্কিত হয়ে পড়েছিলেন গাড়িচালকরাও। ভিআইপি রোডের যেখানে রাস্তায় মিশেছে উড়ালপুল, ঠিক তার কিছুটা আগেই উড়ালপুলের উপর ও ধারে পিলারের গায়ে বড় ধরনের ফাটলের ভিডিও করেছিলেন এক ব্যক্তি। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল সাইটে বিষয়টি জানতে পেরে সোমবার কেএমডিএ আধিকারিক, ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ব্রিজ পরিদর্শনের পর ফিরহাদ হাকিম বলেন, এই ফাটল বিপজ্জনক নয়। ব্রিজের যে অংশটিতে ফাটলের কথা বলা হচ্ছে সেটি ব্রিজের অংশ নয়। ব্রিজের ওপর দিয়ে যান চলাচল করলেও কোনো ক্ষতির সম্ভাবনা নেই সেখানে। আসলে যেখানে ফাটল বলা হচ্ছে, সেটা একটা প্রাচীর মাত্র। ব্রিজের কাঠামোর সঙ্গে তার কোন যোগ নেই। পাশাপাশি ফিরহাদ হাকিম এই বিষয়টিকে সরকারের বদনাম করার চক্রান্ত বলে দাবি করেছেন।

আরও পড়ুন- আর্থিক তছরুপ মামলায় এবার ইডির নজরে সঞ্জয়ের স্ত্রী বর্ষা

 

 

spot_img

Related articles

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...