Saturday, March 14, 2026

কেমন সম্পর্ক বিরাট-রোহিতের? জানালেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল

Date:

Share post:

বিরাট কোহলি-রোহিত শর্মা (Virat Kohli-Rohit Sharma)। ভারতীয় ক্রিকেটে (India Team) দুই বড় নাম। দু’জনের ঝুলিতেই রয়েছে একাধিক রেকর্ডের ছড়াছড়ি। তবে এই দুই ক্রিকেটের বাইশগজের বাইরেও তাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই হয় চর্চা। অনেকেই মনে করেন তাঁদের মধ্যে চলে এক ‘ঠান্ডা লড়াই’। বাস্তবে বিরাট এবং রোহিতের মধ্যে সম্পর্ক কেমন? এবার সেই নিয়েই মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল (Arun Dhumal)। বললেন, সমর্থকদের আবেগের কারণে ওদের দু’জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই কারণেই ওদের লড়াইয়ের কথা সামনে আসে।

এই নিয়ে ধুমাল,” আমরা কখনও রোহিত, বিরাটকে নিয়ে আলাদা করে ভাবিনি। সমর্থকদের আবেগের কারণে ওদের দু’জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই কারণেই ওদের লড়াইয়ের কথা সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় তো যে যা খুশি বলতে পারে। কোনও বাধা নেই। এই একই জিনিস দেখা যেত সুনীল গাভাস্কর এবং কপিল দেবের সময়েও। পরে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও একই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় যে কোনও ঘটনা ফুলেফেঁপে বিরাট আকার নেয়।”

বিরাট এবং রোহিত একসঙ্গে এখনও পর্যন্ত ৮২টি ইনিংস খেলেছেন। তাঁদের সংগ্রহ ৪৯১৪ রান। গড় ৬৩.৮১।

আরও পড়ুন:বৃহস্পতিবার রাতে ইতিহাস গড়লেন সুধীর, অভিনন্দন প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...