Monday, May 4, 2026

Nabanna: রাখী পূর্ণিমায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

Date:

Share post:

আগামী ১১ অগস্ট রাখী পূর্ণিমা, সেই উপলক্ষে ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West bengal)। আজ শুক্রবার বিকেলে নবান্নের (Nabanna) তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানান হয়েছে। রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুই আগামী বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকবে বলে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সাধারণত রাখী পূর্ণিমার (Raksha Bandhan)দিন সব বাড়িতেই ছোটখাটো অনুষ্ঠান হয়ে থাকে। পাশাপাশি এই রাখী বন্ধন উৎসব আমাদের সংস্কৃতির অঙ্গ। অনেকেই এদিন এখানে ওখানে যান এই উৎসব পালন করতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন এই উৎসব পালনের কথা। শুধু ভাই-বোন নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে এই রাখী বন্ধন উৎসব। ভারতবর্ষে এই উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয়। এই কারণের জন্য অনেক সময় রাখী বন্ধন উৎসব কে রাখী পূর্ণিমাও বলা হয়। ১৯০৫ সালে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখী বন্ধন (Raksha Bandhan) উৎসব পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ২০২২ -এ আগামী ১১ অগস্ট রাখী পূর্ণিমা তিথি পড়ায় ঐ দিন সরকারি ছুটির ঘোষণা রাজ্য সরকারের।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে