Saturday, April 18, 2026

পরিবেশ দফতরের দায়িত্ব সামলাতে শুক্রবার থেকেই ময়দানে মানস

Date:

Share post:

পরিবেশ দফতরের দায়িত্ব বর্তেছে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার ওপর। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব নিলেন তিনি। তাঁকে স্বাগত জানান দফতরের আধিকারিকরা। দফতরের কনফারেন্স রুমে বিভাগীয় আধিকারিক ও কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন। তাঁকে স্বাগত জানান দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিবেক কুমার, পি সি বি চেয়ারম্যান কল্যাণ রূদ্র, পলিউশন কন্ট্রোল বোর্ড মেম্বার সেক্রেটারি রাজেশ কুমার সহ একাধিক আধিকারিক।

মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অতিরিক্ত একটা দায়িত্ব দিয়েছেন পরিবেশ দফতর । খুবই গুরুত্বপূর্ণ দপ্তর। পরিবেশ নিয়ে সারা বিশ্বেই এখন চর্চা হচ্ছে । খুবই সংবেদনশীল দফতর। শিল্প পরিবেশ গ্রাম শহর, পুরসভা, পঞ্চায়েত ও মানুষের সঙ্গে, নগর জীবনের সভ্যতার সঙ্গে এবং বস্তিবাসীদের সঙ্গে যদি দেখেন পরিবেশ দপ্তরের উপস্থিতি দেখতে পাবেন। সেই বিষয়গুলো জেনে নেব, পড়বো শিখবো এদের কাছ থেকে এবং প্রতিদিনই শিখবো। আমাদের দফতরের আধিকারিকদের নেতৃত্বে যা চলছে তাঁদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে ইনফরমেশন যা পাবেন সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব এবং তীক্ষ্ণ নজর রেখে আমরা সমাধান করার চেষ্টা করব। তাতে করে মুখ্যমন্ত্রীর যে নির্দেশনামা সচেতনতার সঙ্গে মানুষের সেবা করা আর এই দপ্তরটা শুধু মানুষ নয়, মানুষ এবং পরিবেশের বন্ধুত্ব গড়ে তোলা।মানুষের জীবন জীবিকাকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে পরিবেশকে আরো সুন্দর করে গড়ে তোলা এটাই এই দপ্তরের কাজ।মুখ্যমন্ত্রী যেটা ভালো বুঝেছেন দায়িত্ব দিয়েছেন। আমি সেই কাজ নিষ্ঠার সাথে পালন করবো।’

আরও পড়ুন:রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

Related articles

বন্দুক হাতে বিজেপি প্রার্থী! ভাইরাল ছবিতে শুরু বিতর্ক

নির্বাচনে প্রার্থী বাছতে মারামারি থেকে জাতীয় নেতাদের অপদস্ত করা – কোনও পর্বই বাকি রাখেনি রাজ্য বিজেপির নেতারা। সেখানেই...

জাতীয় স্বীকৃতির দোরগোড়ায় দিঘার জগন্নাথধাম, ভোগ প্রসাদের শুদ্ধতায় এবার FSSAI-এর শীলমোহর 

পুরীর ধাঁচে দিঘায় জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ এবার জাতীয় মানের শংসাপত্র পেতে চলেছে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ...

নাকে খত দিলেন ডোনাল্ড ট্রাম্প! হরমুজ খুলে দিল ইরান

পশ্চিম এশিয়ায় যে টুকু যুদ্ধ পরিস্থিতিতে মানুষের প্রাণ যাচ্ছিল, এবার কার্যত তার দায়ও স্বীকার করে নিলেন মার্কিন রাষ্ট্রপতি...

IPL: লজ্জা! হাফ ডজন ম্যাচ শেষেও জয় অধরা, প্লে-অফের আশাও ক্ষীণ নাইটদের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। নাইটদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় গুজরাট টাইটান্সের। সেই প্লে ছয় ম্যাচ পরও...