Tuesday, June 9, 2026

India Team: চতুর্থ টি-২০ ম‍্যাচের আগে মায়ামি বিচে স্নান কুলদীপ যাদব-রবি বিষ্ণোইদের, সমুদ্রসৈকতে শ্রেয়স

Date:

Share post:

আগামীকাল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে চতুর্থ টি-২০ (T-20) ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India)। চতুর্থ এবং পঞ্চম টি-২০ ম‍্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই দুটো ম‍্যাচ খেলতে ভারতীয় দলের কয়েক জন সদস্য ইতিমধ্যেই বৃহস্পতিবার পৌঁছে গিয়েছেন ফ্লোরিডায়। পুরো দল আমেরিকায় না পৌঁছানোয় বৃহস্পতিবার অনুশীলন ছিল না ভারতীয় দলে। আর অনুশীলন না থাকায় এই ছুটি দারুণ উপভোগ করলেন শ্রেয়স আইয়র, সূর্যকমার যাদব, কুলদীপ যাদবরা। মায়ামি সমুদ্রসৈকতে বেশ কিছুক্ষণ সময় কাটালেন তারা। সমুদ্রে স্নানও করলেন রবি বিষ্ণোই এবং অর্শদীপ সিং, কুলদীপ যাদবরা। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় দিলেন ভারতীয় দলের তারকারা। যা ইতিমধ্যে ভাইরাল।

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ও তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ভারত। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ক‍্যারিবিয়ানরা। শেষ দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বাইরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তার আগে শ্রেয়স-কুলদীপদের মায়ামি বিচে দেখে সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে বিভ্রাট, নিরাপত্তাজনীত কারণে খালি করে দেওয়া হল কুস্তির স্টেডিয়াম : সূত্র

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...