Sunday, April 12, 2026

সিপিএমের পুরস্কার গ্রহণ করলেন অমর্ত্য, ‘পরিযায়ী’ কটাক্ষ বাবুলের

Date:

Share post:

রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার গ্রহণ করেননি অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) । তবে সিপিএমের মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার গ্রহণ করলেন নোবেলজয়ী। ‘জগৎকুটির’-এর (Home into the World: A Memoir) জন্য সিপিএমের তরফে এই পুরস্কার দেওয়া হয় অমর্ত্য সেনকে। তাঁর এই পুরস্কার গ্রহণের পর নোবেলজয়ীকে ‘পরিযায়ী’ বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

বরাবরই বামপন্থী হিসেবে পরিচিত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মোদি সরকারের সঙ্গে তাঁর দূরত্ব এতটাই যে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজনে সরকারের বিরোধিতায় কলম ধরতেও পিছপা হননি তিনি। যার জেরে বিজেপির ছোট বড় নেতার আক্রমণের নিশানা হন তিনি। আবার রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে অমর্ত্য সেনের প্রায় সমান দূরত্ব। তৃণমূল সরকারের কোনরকম সুযোগ-সুবিধা নেন না তিনি। শুক্রবার অমর্ত্য সেনের বই ‘জগৎকুটির’-এর (Home into the World: A Memoir) জন্য সিপিএমের তরফে মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার দেওয়া হয় তাঁকে। নিজে সশরীরে এসে পুরস্কার নিতে না পারলেও তাঁর ‘প্রতীচী’ ট্রাস্টের ডিরেক্টরের হাতে পুরস্কার দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই বালিগঞ্জের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বিঁধলেন অমর্ত্য সেনকে। বাবুলের কথায়, “উনি একটি নির্দিষ্ট পথে রাজনীতি করেন, যার সঙ্গে আমাদের রাজনীতির কোনও মিল নেই। উনি ওঁর মত ভাবেন, কাজ করেন। সেসব নিয়ে কিছু বলার নেই। তবে উনি তো পর্যটক। এত বড় অর্থনীতিবিদ হওয়ার পরও বারবার বুঝিয়ে দেন যে নির্দিষ্ট রাজনৈতিক রঙের বাইরে বেরতে পারেননি।”

তবে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয় এহেন কটাক্ষকে একেবারেই সমর্থন করছেন না নেটিজেনরা। অনেকেই দাবি করেছেন রাজ্য সরকারের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা বরাবরই রয়েছে। তা তিনি পুরস্কার গ্রহণ করুন বা না করুন। পাশাপাশি বাবুদের মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “আমি জানি না, তিনি কী বলেছেন। অমর্ত্য সেন অবশ্যই কৃতী বাঙালি। অমর্ত্য সেন বাংলার গর্ব। তাঁকে কোনওরকম কটাক্ষ করা বা এমন কোনও মন্তব্য করা যাতে তাঁর সম্মানহানি হয়, সেটা কখনওই ঠিক নয়। অমর্ত্য সেনের সঙ্গে এর আগের পুরস্কারের ক্ষেত্রে কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়েছিল কিনা সেটাও আমরা ঠিক নিশ্চিতভাবে জানি না। কোন পুরস্কার নেবেন কোন পুরস্কার নিতে পারছেন না এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।”

Related articles

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...

মোথাবাড়ির ঘটনায় আইএসএফ নেতা গোলাম রব্বানিকে গ্রেফতার NIA-র, আটক কংগ্রেস প্রার্থী সায়েম

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে মধ্যরাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় NIA-র হাতে প্রথম...

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...