Monday, April 27, 2026

Kolkata: বাগুইআটিতে তরুণীর রহস্য মৃত্যু, বহুতলের নিচে রক্তাক্ত দেহ উদ্ধার

Date:

Share post:

বাগুইআটিতে (Baguiati) নববিবাহিত তরুণীর(Newly married woman) রহস্য মৃত্যু । বহুতলের নিচে থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা।

স্থানীয় সূত্রে খবর, গত দু মাস আগেই বিয়ে হয়েছিল তিতাস নন্দীর । বাগুইআটির আমবাগান এলাকায় স্বামী কৌস্তভ সরকারের সঙ্গে একটি বহুতালে থাকতেন তিতাস। নিজে বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর স্বামী ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত। বিয়ের পর থেকেই তাঁর স্বামীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই ওই ২৮ বছরের তরুণীর এহেন মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। নিছক দূর্ঘটনা নাকি অন্য কিছু? প্রতিবেশীরা আশঙ্কা করছেন হয়তো পাঁচতলার বহুতল থেকে এই তরুণীকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে স্পষ্ট কোনও প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যেই ওই তরুণীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাগেরবাজার থানার পুলিশ (Nagerbazar police station) । ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়।

Related articles

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...