Friday, June 26, 2026

মাত্র ৮দিনে ৩০টি পলিসি করেছিলেন অর্পিতা, নগদে এককালীন প্রিমিয়াম মিটিয়েছেন লক্ষ লক্ষ টাকা!

Date:

Share post:

এসএসসি (SSC) দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজত শেষে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা (Arpita Mukherjee) এখন জেলে। আপাতত ১৮ অগাস্ট পর্যন্ত পার্থ থাকবেন প্রেসিডেন্সি সংশোধানাগারে (Presidency correctional home) , আর অর্পিতা আলিপুর মহিলা সংশোধানাগারে। তবে এই জেল জীবন আরও বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

এরই মাঝে ইডি (ED) তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তের শিকড়ে পৌঁছতে আদা-জল খেয়ে মাঠে নেমেছেন ইডি আধিকারিকরা। উঠে এসেছে গুরুত্বপূর্ণ নথি-তথ্য। যার অনেকটাই আদালতে পেশ করেছেন ইডির আইনজীবীরা।

এদিকে লক্ষ লক্ষ টাকার জীবন বীমা পলিসি ছিল অর্পিতার। যেখানে নমিনি ছিলেন তাঁর পার্থ “আঙ্কেল”! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ৩৩টি পলিসির নথি। সবকটির নমিনি পার্থ।২০১২ সালেই ৩০ পলিসি করেন অর্পিতা। এবং সেটা মাত্র ৮ দিনের মধ্যে। বাকি ৩ পলিসি করা হয় ২০১৫ সালে। সবকটি পলিসিই সিঙ্গল প্রিমিয়াম অর্থাৎ একবার প্রিমিয়াম দিতে হয়। শুধু তাই নয়, সেই প্রিমিয়ামের টাকা নগদে দিয়েছিলেন অর্পিতা। বিনিয়োগের পরিমাণ ৮১ লক্ষ ৫০ হাজার টাকা।২০১২ সালে অর্পিতার জীবন বীমার নমিনি পার্থ চট্টোপাধ্যায়। আর তিনি কি না মুখোমুখি জেরায় বসে দাবি করছেন, অর্পিতাকে সেভাবে চেনেন না। একটি পুজোয় নাকি তাঁকে দেখেছিলেন পার্থ!

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...