Sunday, April 26, 2026

রিসর্ট বানাতে জমি চেয়ে চাপ, রাজস্থানে আত্মঘাতী সাধু

Date:

Share post:

তৈরি হবে রিসর্ট(resort)। আর তার জন্য বিজেপি বিধায়ক জমি চেয়ে চাপ সৃষ্টি করছিলেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধ সাধুর উপর। ক্ষমতার আগ্রাসনে আত্মহত্যা করলেন বৃদ্ধ সাধু। গোটা ঘটনায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে আত্মহত্যায়(suicide) প্ররোচনা দেওয়ায় অভিযোগে মামলা দায়ের হয়েছে রাজস্থানের(Rajsthan) জালৌরে। যদিও অভিযোগ অস্বীকার করে বিধায়কের দাবি ওই সাধুকে কেউ বা কারা খুন করেছে।

বৃহস্পতিবার রাতে জালৌরের রাজাপুরাগ্রামে গাছ থেকে ঝুলতে দেখা যায় ৬০ বছর বয়সী রবীনাথের ঝুলন্ত দেহ। গাছের নিচ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। যদিও তাতে কী লেখা আছে পুলিশের তরফ থেকে তা প্রকাশ্যে আনা হয়নি। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় তাঁদের। গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ এই আত্মহত্যার পিছনে রয়েছে বিজেপি বিধায়কের প্ররোচনা। গ্রামবাসীদের দাবি, স্থানীয় বিজেপি বিধায়ক পুরারাম চৌধুরি একটি রিসর্ট বানাতে রবিনাথের জমি চেয়ে চাপ দিচ্ছিলেন। জমি দিতে রাজি হননি রবিনাথ। অভিযোগ, তার পর তিনি হুমকি পেতে থাকেন। সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। পুলিশে তরফে যেন হয়েছে বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...