Sunday, June 28, 2026

ডেঙ্গি মোকাবিলায় কড়া পুরসভা, একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ মেয়র ফিরহাদের

Date:

Share post:

সম্প্রতি শহরে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। আর তারপরই আরও তৎপর পুরসভা। কলকাতা পুরসভার (KMC) অন্তর্গত প্রতিটি ওয়ার্ডেই আয়োজিত হবে হেলথ ক্যাম্প (Health Camp)। সতর্কতামূলক প্রচার অভিযান চলবে পুরসভার অন্তর্গত সবকটি এলাকায়। শনিবার শহরের ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের পর এই নির্দেশিকা জারি করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের (Health Officers) নিয়ে একদফা বৈঠক হয় নবান্নে। ডেঙ্গি মোকাবিলায় সরকারের তরফ থেকে জারি হয় কিছু নির্দেশিকাও (Guidelines)। আর শনিবার পুরস্বাস্থ্য বিভাগ ও পতঙ্গবিদদের নিয়ে জরুরি বৈঠক সারলেন মেয়র।

এদিন স্থানীয় প্রশাসনকে সদা সতর্ক থাকার নির্দেশ দেন মেয়র। শহরবাসীর কাছে অনুরোধ জানান, “জ্বর হলেই ডেঙ্গি, ম্যালেরিয়া এবং করোনা ৩টি টেস্টের ব্যবস্থা করা আছে। ডেঙ্গি হলে আমরা তাঁকে একটা কার্ড দিয়ে দেব। সেই কার্ডে আমাদের স্বাস্থ্য আধিকারিক প্রতিদিন আক্রান্তের প্লেটলেট কত খবর নেবেন।“

ফিরহাদ আরও জানান, “সপ্তাহে একদিন করে বোরো মিটিং হবে। সপ্তাহে ৫ দিন চলবে সচেতনতামূলক ক্যাম্প। এছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ের লিফট এরিয়া বা বিল্ডিংয়ের উপরে জমা জলের ক্ষেত্রে কোনও রকম গাফিলতি চোখে পড়লেই কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হবে।“ ডেঙ্গি যাতে আর কোনও ভাবেই বাড়তে না পারে, তার দিকে কড়া নজর কলকাতা পুরসভার।

আরও পড়ুন:চিন-আমেরিকা স্নায়ুযুদ্ধের মাঝেই রহস্যমৃত্যু তাইওয়ানের মিসাইল ম্যানের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...