Thursday, May 14, 2026

নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা, থাকছেন না নীতীশ

Date:

Share post:

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক। শুক্রবার এ নিয়ে যে সরকারি বিবৃতি জারি হয়েছে তাতে বলা হয় জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। পাশাপাশি নীতি আয়োগের প্রশাসনিক কাউন্সিলের সপ্তম বৈঠক কেন্দ্র-রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সমম্বয়ের নতুন পথ খুলবে।
আরও পড়ুন:ফের বাংলাকে বঞ্চনা, মুখ্যমন্ত্রীকে অপমান: মোদির ডাকা বৈঠকে বলতে দেওয়া হলো না মমতাকে

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে যোগ দিচ্ছেন না তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এখনও পর্যন্ত খবর, ওই বৈঠকে আসছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। রাজ্য রাজনীতিতে বিজেপি বিরোধিতার কারণে চন্দ্রশেখর ওই বৈঠক এড়িয়ে গেলেও এই নিয়ে কেন্দ্রের পরপর চারটি আমন্ত্রণ বিহারের মুখ্যমন্ত্রী এড়িয়ে যাওয়ায় দুই শিবিরের দূরত্ব বৃদ্ধির জল্পনা বাড়ল।

অন্য দিকে আগামী বছর তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। ওই রাজ্যে রাওয়ের দল টিআরএসকে বিরোধী দল হিসাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিজেপি। জনভিত্তি বাড়াতে সম্প্রতি ওই রাজ্যে নিজেদের কর্মসমিতির বৈঠক করে বিজেপি। যাতে উপস্থিত ছিলেন মোদি-সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব। রাজ্যে রাও বিজেপি বিরোধিতার রাস্তায় হাঁটলেও দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করলে ভুল বার্তা যেতে পারে, সেই আশঙ্কায় এ যাত্রায় বৈঠকে যাচ্ছেন না রাও বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...