Friday, June 26, 2026

জেলেও পার্থকে দেখে “চোর চোর” রব! অর্পিতাকে নিয়ে ”রসালো” মন্তব্য সহবন্দিদের

Date:

Share post:

ইডি হেফাজত শেষে এখন প্রেসিডেন্সি জেলে বন্দি জীবন কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেও তাঁর জন্য এক অস্বস্তিকর পরিবেশ। তাঁকে দেখা মাত্রই ‘’চোর চোর…” রব তোলে জেলের কিছু বন্দি। পার্থর উদ্দেশে ছুটে আসে অশ্রাব্য গালিগালাজ, কটূক্তি, ব্যাঙ্গ, টিপ্পনি। কিছু বন্দি আবার সিটিও দিতে থাকে। কেউ কেউ আবার বলতে থাকে, “দেখ কেমন লাগে।’’ মাথা নিচু করেই সবকিছু হজম করেন পার্থ।<
/div>

এর আগেও জোকার ইএসআই হাসপাতালে “চোর চোর…” রব শুনতে হয়েছিল পার্থকে। এক মহিলা পার্থকে লক্ষ্য করে জুতোও ছুঁড়েছিলেন। এবার প্রেসিডেন্সি জেলেও সহবন্দিদের থেকে একই “ট্রিটমেন্ট” পেলেন পার্থ চট্টোপাধ্যায়। বন্দিদের কাউন্টিং-এর সময়ও কিছু বন্দি তাঁকে লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে।
এদিকে, সেলের মধ্যে সকালে লিকার চা ও ক্রিম ক্র্যাকার বিস্কুট দেওয়া হচ্ছে পার্থকে। তিনি জেল কর্তৃপক্ষের কাছে শশা-মুড়ি খেতে চান। কিন্তু তাঁকে শশার পরিবর্তে কাঁচালঙ্কা-সহ মুড়ি দেওয়া হয়। অন্যান্য বন্দিদের মতোই রাতে ও দুপুরে জেলের নির্দিষ্ট খাবারই খেতে হচ্ছে তাঁকে। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে সময় মতো।
অন্যদিকে, আলিপুর মহিলা সংশোধনাগারে কয়েকজন বন্দি পার্থ-বান্ধবী অর্পিতাকে লক্ষ্য করে নানা ধরণের গসিপে মেতে ওঠো। জেল কর্তৃপক্ষ অবশ্য ওই বন্দিদের দ্রুত অর্পিতার কাছ থেকে অন্যত্র সরিয়ে দেন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...