Saturday, March 14, 2026

৭৫০ স্কুল পড়ুয়াদের তৈরি উপগ্রহ উৎক্ষেপন ইসরোর

Date:

Share post:

রবিবার সকাল ৯টা ১৮ মিনিট।  একটি ঐতিহাসিক মিশন লঞ্চ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ‘স্মল লিফট লঞ্চ’ যান উৎক্ষেপণ করে ইসরো। মহাকাশের উদ্দেশে রওনা দেয় এসএসএলভি-ডি১/এওএস-০২।ইসরোর এই বিশেষ  স্যাটেলাইটটি তৈরি করেছে গ্রামীণ স্কুলের ৭৫০ পড়ুয়া। নাম আজাদিস্যাট।এই রকেটে যে স্যাটেলাইট রয়েছে পৃথিবীর নিম্ন অক্ষে তা প্রদক্ষিণ করবে বলে জানানো হয়েছে। এর আগে এত ছোট রকেট ইসরো থেকে কখনও লঞ্চ করা হয়নি ।

আরও পড়ুন:নীতি আয়োগের বৈঠকে মমতা, জাতীয় শিক্ষানীতির গৈরিকীকরণ নিয়ে তুলবেন প্রশ্ন

ইসরোর ক্ষুদ্রতম এই রকেটের মধ্যে একটি বিশেষ স্যাটেলাইট রয়েছে। এছাড়া ওই রকেটে ইসরোর একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইটও রয়েছে বলে খবর। এই স্যাটেলাইটটি  মহাকাশ থেকে খুঁটিনাটি তথ্য পাঠিয়ে দেবে ইসরোর বিজ্ঞানীদের জন্য। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে এই স্যাটেলাইট বানানো হয়েছে।ইসরোর এই ক্ষুদ্রতম রকেট বা স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলটি লম্বায় ৩৪ মিটার। এর ভেহিকল ডায়ামিটারের দৈর্ঘ্য ২ মিটারের বেশি নয়।  এওএস-২ উপগ্রহটি ওজনে ১৪৫ কেজি। এটি পরীক্ষামূলক ছবি পাঠানোর কাজে আসবে। এদিকে আজাদিস্যাটটি মাত্র ৮ কেজি ওজনের। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫টি পৃথক অংশ রয়েছে এই ক্ষুদ্র উপগ্রহে। এই উপগ্রহ তৈরিতে অংশগ্রহণ করেছিলেন তেলাঙ্গানার পড়ুয়া শ্রেয়া। আজ তিনি রকেট লঞ্চের সময় শ্রীহরিকোটায় উপস্থিত ছিলেন।

এই রকেট লঞ্চের কাউন্টডাউন শুরু হয়েছিল ভোর রাত ২টো ১৮ মিনিট থেকে। এরপর সাতঘণ্টা কাউন্টডাউনের পর আজ সকাল ৯টা ১৮ মিনিটে রকেটটির উৎক্ষেপণ হয়। এই রকেটটির লঞ্চ তিন ভাগে বিভক্ত ছিল। লঞ্চের তৃতীয় ভাগ সম্পন্ন হতেই ‘ডেটা লস’-এর কথা জানা যায়।

 

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...