Wednesday, June 24, 2026

নীতি আয়োগের বৈঠকে মমতা, জাতীয় শিক্ষানীতির গৈরিকীকরণ নিয়ে তুলবেন প্রশ্ন

Date:

Share post:

আজ নীতি আয়োগের পরিচালন পরিষদের সপ্তম বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক শুরু হয়েছে। বৈঠক চলবে বিকেল ৪টে পর্যন্ত। এদিনের বৈঠকে জাতীয় শিক্ষানীতি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হবে বলে খবর। এছাড়াও তৈলবীজ এবং ডাল শস্য-সহ কৃষিপণ্যে দেশকে কীভাবে আত্মনির্ভর করে তোলা যায় তা নিয়ে আলোচনা হবে আজকের নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে।

আরও পড়ুন:নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা, থাকছেন না নীতীশ

আজকের বৈঠকে পুরসভা এবং পুরনিগমগুলিকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা যায়, তা নিয়েও আলোচনা হবে। যেহেতু জাতীয় শিক্ষানীতিতে গৈরিকীকরণের ছাপ স্পষ্ট, সেই অভিযোগ তুলে আজকের বৈঠকে জাতীয় শিক্ষানীতির সমালোচনায় সরব হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধীরে ধীরে গৈরিকীকরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলবেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড অতিমারির পর্বের পর এই প্রথম সশরীর বৈঠক হচ্ছে নীতি আয়োগের পরিচালন সমিতির। গতকাল রাষ্ট্রপতি ভবনে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের পাওনা গন্ডা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...