Saturday, May 16, 2026

জাদুঘরে গুলিকাণ্ড: ধৃত জওয়ানের ১৪ দিন পুলিশ হেফাজত

Date:

Share post:

জাদুঘরের গুলিকাণ্ডে ধৃত অক্ষয়কুমার মিশ্রর (Akshay Kumar Mishra) ১৪ দিন পুলিশ (Police) হেফাজত নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। ২১ আগস্ট ফের ধৃত জওয়ানকে আদালতে তোলা হবে। শনিবার সন্ধে প্রায় সাড়ে ৬টা নাগাদ আচমকাই পার্কস্ট্রিটে ভারতীয় জাদুঘরের (Indian Museum) পাশে সিআইএসএফ বারাকে গুলি চালান হেড কনস্টেবল পদমর্যাদার এ কে মিশ্র। মৃত্যু হয় সিআইএসএফের (CISF) এএসআই রঞ্জিত ষড়ঙ্গির। আহত জওয়ানের নাম সুবীর ঘোষ (Subir Ghosh) । ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

লালবাজার এবং নিউ মার্কেট থানার পুলিশ রাতভর অক্ষয় মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে। রবিবার, তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ধৃতের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ২১ আগস্ট ফের আদালতে তোলা হবে।

জেরায় অক্ষয় মিশ্র জানান, তাঁর টার্গেট ছিল ৪ জন। শনিবার, সন্ধে সোয়া ৬টা নাগাদ রোল কল চলছিল। সেই সময় সেন্ট্রি এস কে মূর্তির হাত থেকে অ্যাসল্ট রাইফেল ছিনিয়ে নেন অভিযুক্ত। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সুবীর ঘোষই তাঁর প্রথম টার্গেট ছিলেন। কিন্তু সামনে চলে আসেন রঞ্জিত।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...