Sunday, May 17, 2026

ফের অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

Date:

Share post:

সোমবারই কলকাতায় শারীরিক অসুস্থতার জন্য মেডিক্যাল চেকআপ করেন অনুব্রত মণ্ডল। তাই CBI হাজিরা দিতে পারেননি। এবার ফের একবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামিকাল অর্থ্যাৎ বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।

আরও পড়ুন:বাংলার নতুন রাজ্যপালের পদে কি মোদি-শাহ ঘনিষ্ঠ রাকেশ আস্থানা?

সিবিআই সূত্রে খবর, অনুব্রতকে ই-মেল করে তলবের ব্যাপারে জানানো হয়েছে। তিনি হাজিরা না দিলে কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর। অসুস্থতার জন্য সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না, এ কথা রবিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান অনুব্রত। রবিবার বীরভূম থেকে কলকাতার চিনার পার্ক এলাকার বাড়িতে আসেন অনুব্রত। সোমবার সেখান থেকে প্রথমে এসএসকেএম হাসপাতালে যান তিনি। তাঁর শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান,তাঁর অসুস্থতা রয়েছে, তবে তাতে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তারপরই বোলপুরে নিজের বাড়িতে ফিরে যান অনুব্রত মণ্ডল। এরপর মঙ্গলবার ফের তাঁকে তলব করে ইমেল করে সিবিআই।

অন্যদিকে বুধবার অনুব্রত মণ্ডলকে কী কী বিষয়ে জেরা করা হবে? কী জানতে চাওয়া হবে, সেই সব বিষয়গুলি ঠিক করতে মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছেছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর। সূত্রের খবর, তিনি অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারদের সঙ্গে আলোচনা করবেন। কথা বলতে পারেন গরু পাচার মামলার মূল তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের সঙ্গেও।

 

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...