Tuesday, June 23, 2026

অত্যন্ত সংকটজনক বাম আমলের মন্ত্রী মানব মুখোপাধ্যায়, রয়েছেন ভেন্টিলেশনে

Date:

Share post:

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাম আমলের মন্ত্রী তথা সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়। গত, শনিবার রাতে।তাঁকে বাইপাসের সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভেন্টিলেশন রয়েছেন সিপিএম নেতা। হাসপাতাল সূত্রে খবর, বর্তমান অবস্থা অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন মানববাবু।
জানা গিয়েছে, বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত রায়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলক্যে সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়ের।তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে। এখনই অস্ত্রোপচার সম্ভব নয়। প্রাক্তন মন্ত্রী চিকিৎসায় সেভাবে সাড়াও দিতে পারছেন না। আজ, মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হওয়ারও কথা রয়েছে। তারপর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...