Tuesday, June 23, 2026

ফিসচুলায় কষ্ট পাচ্ছেন, এবার অনুব্রতর বীরভূমের বাড়িতে চিকিৎসকের দল

Date:

Share post:

গতকাল, সোমবার অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার জন্য SSKM হাসপাতালে গিয়েছিলেন। তাঁর জন্য তৈরি বিশেষ মেডিক্যালের বোর্ডের চিকিৎসকরা একাধিক শারীরিক পরীক্ষার পর জানিয়ে দেন, আপাতত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার প্রয়োজন নেই। তবে বেশকিছু রোগ তাঁর শরীরে দানা বেঁধেছে। এই মুহূর্তে ফিসচুলার সমস্যায় ভুগছেন অনুব্রত। তাছাড়া, শ্বাসকষ্ট এবং বুকের ব্যথার সমস্যা রয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির। এরপর রাতেই বীরভূমের বাড়িতে ফিরে আসেন অনুব্রত।

এদিকে আজ, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে যায় চিকিৎসক দল। জানা গিয়েছে, বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মুর্মুর নির্দেশে গিয়েছেন তাঁরা। এই চিকিৎসক দলে রয়েছেন সার্জন ডাঃ চন্দ্রনাথ অধিকারী। তাঁর নেতৃত্বেই চিকিৎসা করা হবে অনুব্রতর। তৃণমূল নেতার ফিসচুলার রোগ বেড়েছে তাই চিকিৎসা চলছে।

এদিনই আবার অনুব্রত মণ্ডলের বাড়িতে ফের গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে। আগামিকাল, বুধবার তাঁকে নিজাম প্যালেসে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:অত্যন্ত সংকটজনক বাম আমলের মন্ত্রী মানব মুখোপাধ্যায়, রয়েছেন ভেন্টিলেশনে

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...