Tuesday, June 23, 2026

অগাস্টে নয়, সেপ্টেম্বরে নেটের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা, জানাল কমিশন

Date:

Share post:

অগাস্টে হচ্ছে না UGC NET-র দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে।

আরও পড়ুন:নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি

গত জুলাইয়ে UGC NET-র প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ১২, ১৩ এবং ১৪ আগস্ট। আজ কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে।

কমিশনের চেয়ারম্যান জানান, আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ১২, ১৩ এবং ১৪ অগাস্ট হওয়ার কথা ছিল। কিন্তু এবার ইউজিসি নেটের ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ সালের জুন সেশনের পরীক্ষা ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হবে। পরীক্ষা হবে মোট ৬৪ টি বিষয়ের।’

অতিমারি পর্ব কাটিয়ে ২০২১ সালের ডিসেম্বরের সেশন এবং ২০২২ সালের জুনের সেশনের পরীক্ষা এবার একসঙ্গে হচ্ছে। প্রথম পর্যায়ের পরীক্ষা জুলাইয়ে হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। তবে কবে পরীক্ষা হবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...