Wednesday, May 20, 2026

ভগবানগোলায় ইদ্রিশ আলির বাড়িতে হামলা দুষ্কৃতীদের, অভিযোগ দায়ের বিধায়কের

Date:

Share post:

মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির (Idrish Ali) বাড়িতে দুষ্কৃতী হামলা। ভগবানগোলার সুবর্ণমৃগিকা গ্রামে সোমবার সন্ধেয় বিধায়কের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। মূল দরজা বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেনি কেউ। তবে দরজার গ্রিলে বাঁশ দিয়ে পেটানো হয়। ভেঙে ফেলা হয় বাইরে রাখা চেয়ারও। বাইরে রাখা গাড়িও ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল বিধায়কের (TMC MLA) অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী মত্ত অবস্থায় তাঁর বাড়িতে হামলা চালায়। তারা তৃণমূলের কেউ নয়। হামলাকারীদের অভিযোগ, দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন ইদ্রিস আলি। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল বিধায়ক জানান, মূল অভিযুক্ত মুজতবা শেখ মদ্যপ, দুশ্চরিত্র। তাঁকে বাদ দিয়ে তিনি অঞ্চলের বৈঠক করেন। সেই রাগেই মুজতবা এইসব মিথ্যে অভিযোগ করছেন। বিধায়কের আরও অভিযোগ, পঞ্চায়েত সদস্য শেখ গোলাপকেও খুন করার হুমকিও দিয়েছেন মুজতবা। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...