Wednesday, May 20, 2026

সরকারি রিপোর্টে ফের স্বাস্থ্য পরিষেবায় মুকুটে নয়া পালক ডায়মন্ড হারবারের

Date:

Share post:

করোনা নিয়ন্ত্রণে আনতে আগেই পথ দেখিয়েছিল ডায়মন্ড হারবার। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী গোটা দেশের কাছে মডেল হয়ে উঠেছিল ডায়মন্ড হারবার। এবার স্বাস্থ্য দফতরের রিপোর্টে নজির গড়ল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা।

জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনা আখছার ঘটে। যদিও হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার সংখ্যার তালিকায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। এই জেলায় হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার সংখ্যা শূন্য।

অথচ কদিন আগেও রোগী নিখোঁজ হওয়া নিয়ে নবান্ন পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করেছিল। সে কারণেই অনন্য নজির তৈরি করল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। সরকারি রিপোর্টেই ডায়মন্ড হারবারের চিকিৎসা পরিষেবার উন্নততর আয়োজনের কথা প্রকাশিত হয়েছে।

হাসপাতাল থেকে রোগীর নিখোঁজ হওয়ার ঘটনায়
নবান্নের তরফ থেকে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদীয়া ও মালদা এই পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি থেকে রোগী নিখোঁজ হওয়ার সংখ্যায় এই পাঁচ জেলা রয়েছে সর্বাগ্রে। আর তারই বিপরীত ছবি ডায়মন্ড হারবারের স্বাস্থ্য পরিষেবার।

এর আগেও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা করোনা পরীক্ষা নিয়ে মডেল জেলা হিসাবে উঠে এসেছিল। এবার স্বাস্থ্য দফতরের এই পরিসংখ্যানে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলাকে এক উল্লেখযোগ্য সাফল্য দিল। উল্লেখ্য, ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই কর্মকাণ্ড চালিত হয়েছিল। স্বাস্থ্য পরিষেবার ঢালাও আয়োজন নিয়ে সাধুবাদ পেয়েছিলেন অভিষেকও। করোনা কালে বারবার ডায়মন্ড হারবার জেলার কথা উল্লেখ করেছিলেন সবাই। দেশ জুড়ে কার্যত মডেল হিসেবে তুলে ধরা হয়েছিল ডায়মন্ড হারবারের নাম। সেখানে শুরু হয়েছিল ডক্টর অন হুইলস। করোনা কালে চিকিৎসা পরিষেবা পেতে যাতে কোনও ধরণের অসুবিধা না হয়, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছিল। এ ছাড়া নিয়মিত শিবির তৈরি করে করোনা পরীক্ষা করারও ব্যবস্থা করা হয়েছিল।
স্বাভাবিকভাবেই ডায়মন্ড হারবারের এই নতুন সাফল্যকে সব জেলায় পৌঁছে দিতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর।

 

 

 

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...