Sunday, May 17, 2026

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তাফা দিলেন নীতীশ কুমার

Date:

Share post:

জল্পনা অবশেষে সত্যি হল। বিহারের মুখ্যমন্ত্রী(chief minister) পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিলেন নীতীশ কুমার(Nitish Kumar)। এদিন রাজ্যপাল ফাগু চৌহানের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন নীতীশ। অর্থাৎ বিহারে(Bihar) যে সরকার পতন ঘটছে তা কার্যত নিশ্চিত।

এদিন ইস্তফাপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ কুমার জানান, তাঁর দলের সব সাংসদ এবং বিধায়ক একযোগে এনডিএ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। বলার অপেক্ষা রাখে না মন্ত্রিসভা ভেঙে গেল। মন্ত্রিত্ব হারালেন ১৬ জন বিজেপি বিধায়কও। রাজভবনে ইস্তফা পত্র জমা দেওয়ার পর সোজা তেজস্বী যাদব এবং রাবড়ি দেবীর বাসভবনে গিয়েছেন নীতীশ কুমার। ইতিমধ্যেই আরজেডি (RJD), জেডিইউ এবং কংগ্রেসের (Congress) মধ্যে সরকার গঠন নিয়ে প্রাথমিক আলোচনা সারা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে নীতীশকে মুখ্যমন্ত্রী পদে দেখেই গঠিত হবে নয়া সরকার। পাশাপাশি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন আরজেডির বিধায়ক।

প্রসঙ্গত ২০১৭ সাল পর্যন্ত, RJD-এর তেজস্বী যাদব এবং তাঁর দাদা তেজ প্রতাপ যাদব নীতীশ কুমারের সরকারে মন্ত্রী ছিলেন। জেডিইউ, লালু যাদবের দল আরজেডি এবং কংগ্রেসের সহায়তায় এই সরকার গঠিত হয়েছিল। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই জোট গড়েছিলেন নীতীশ কুমাপ। পরে তিনি তেজস্বী এবং তার ভাই তেজ প্রতাপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জোট ত্যাগ করেন এবং বিজেপি জোটে ফিরে আসেন।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...